প্রিন্ট এর তারিখঃ Nov 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2026 ইং
আয়োজনে ডে-নাইট নিউজের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ভাটারা থানায় কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন
সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলা জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ডে-নাইট নিউজ’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
গত ৭ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাজধানীর ভাটারা থানাধীন কুড়িল চৌরাস্তায় ডে-নাইট নিউজের নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডে-নাইট নিউজের বার্তাপ্রধান সুয আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মো. সফিক, সুরাইয়া বেগম, বেবি বড়ুয়া, মো. আক্কাস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ডে-নাইট নিউজের শুভানুধ্যায়ীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির এই সময়ে সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা অত্যন্ত চ্যালেঞ্জিং।
প্রতিষ্ঠার পর থেকেই নানা প্রতিকূলতা পেরিয়ে ডে-নাইট নিউজ নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকদের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রকাশক ও সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক তাঁর বক্তব্যে বলেন, ডে-নাইট নিউজ সবসময় সাধারণ মানুষের কথা তুলে ধরতে এবং সত্য ও সুন্দরের পক্ষে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতেও পাঠকদের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চান তাঁরা।
আলোচনা সভা শেষে অতিথি ও উপস্থিত ব্যক্তিবর্গের অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট কণ্ঠশিল্পী পলাশ দা এবং সাংবাদিক ও কণ্ঠশিল্পী সুরাইয়া মাহমুদ। তাঁদের পরিবেশনায় অনুষ্ঠানটি আনন্দঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ডে-নাইট নিউজের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।
সত্য ও সুন্দরের খোঁজে—ডে-নাইট নিউজের পথচলা অব্যাহত থাকুক।
সকল কিছুর স্বত্বাধিকারঃ ডে-নাইট-নিউজ